MCQBookসব বিষয়Aboutঅনুশীলন শুরু করো →

SSC Biology MCQ — জীববিজ্ঞান বোর্ড প্রশ্ন উত্তরসহ

এসএসসি জীববিজ্ঞান বিষয়ের MCQ প্র্যাকটিস করো MCQBook-এ। আগের বছরের বোর্ড প্রশ্ন, অধ্যায়ভিত্তিক অনুশীলন ও মক টেস্ট একসাথে। এই বিষয়ে এখন 870+ প্রশ্ন আছে (Barishal Board, Chattogram Board, Comilla Board, Dhaka Board, Dinajpur Board, Jessore Board ইত্যাদি বোর্ড)। নিচে কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলো, সবগুলো ফ্রিতে অনুশীলন করতে অ্যাপে যাও।

এই বিষয়ে ফ্রি অনুশীলন করো →

নমুনা MCQ ও উত্তর

1. ৩ অণু NADH₂ তে ATP কতটি?
  1. ক. ৩
  2. খ. ৬
  3. গ. ৮
  4. ঘ. ৯
উত্তর দেখো

সঠিক উত্তর: ঘ. ৯

Dhaka Board · 2025
2. ২৫০ গ্রাম চাল, ১৫০ গ্রাম মাছ ও ৫০ গ্রাম তেল এর খাদ্যক্যালরি কত?
  1. ক. ৪৫০
  2. খ. ২০৫০
  3. গ. ২৫৫০
  4. ঘ. ৩০৫০
উত্তর দেখো

সঠিক উত্তর: খ. ২০৫০

Dhaka Board · 2025
3. কোন বিজ্ঞানী প্রস্বেদনকে 'প্রয়োজনীয় ক্ষতি' নামে অভিহিত করেছেন?
  1. ক. স্যার হেন্স ক্রেবস
  2. খ. কার্টিস
  3. গ. রিচার্ড অল্টম্যান
  4. ঘ. বেনডা
উত্তর দেখো

সঠিক উত্তর: খ. কার্টিস

Rajshahi Board · 2025
4. উদ্দীপক: A — সাধারণত O₂ সমৃদ্ধ রক্ত বহন করে; B — সাধারণত CO₂ সমৃদ্ধ রক্ত বহন করে। উদ্দীপকের 'A' কোন ধরনের রক্ত নালিকা?
  1. ক. ধমনি
  2. খ. শিরা
  3. গ. কৈশিক নালিকা
  4. ঘ. লসিকা নালি
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. ধমনি

Rajshahi Board · 2025
5. উদ্দীপক: রনি পর্যায়ক্রমে ধান, সরিষা এবং ভুট্টা ক্ষেতের পাশদিয়ে যাচ্ছিল। সে সরিষা ক্ষেতে মৌমাছিসহ নানা পতঙ্গ দেখতে পেলেও ধান ও ভুট্টা ক্ষেতে দেখলো না। উদ্দীপকের দ্বিতীয় ক্ষেতের ফুলের বৈশিষ্ট্য– i. মধুগ্রন্থিযুক্ত ii. পরাগরেণু আঠালো iii. গর্ভমুণ্ড পালকের ন্যায়
  1. ক. i ও ii
  2. খ. i ও iii
  3. গ. ii ও iii
  4. ঘ. i, ii ও iii
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. i ও ii

Chattogram Board · 2025
6. 'M' টিস্যুতে মাতৃকার পরিমাণ বেশি এবং কোষের সংখ্যা কম। 'M' টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হলো– i. ঐচ্ছিক পেশির সংযুক্তির ব্যবস্থা করে ii. দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা প্রদান করে iii. দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহণ করে
  1. ক. i ও ii
  2. খ. i ও iii
  3. গ. ii ও iii
  4. ঘ. i, ii ও iii
উত্তর দেখো

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

Chattogram Board · 2025
7. একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে?
  1. ক. 1.0
  2. খ. 1.2
  3. গ. 1.5
  4. ঘ. 1.8
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. 1.5

Comilla Board · 2025
8. কোনটি পিউরিন?
  1. ক. A ও T
  2. খ. C ও G
  3. গ. C ও T
  4. ঘ. A ও G
উত্তর দেখো

সঠিক উত্তর: ঘ. A ও G

Comilla Board · 2025
9. কোনটিতে সামগ্রিক চলন দেখা যায়?
  1. ক. ডায়াটম
  2. খ. রোহিণী উদ্ভিদ
  3. গ. শিমগাছ
  4. ঘ. বটগাছ
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. ডায়াটম

Jessore Board · 2025
10. নিচের কোনটি প্রোক্যারিওটিক জীব?
  1. ক. নীলাভ সবুজ শৈবাল
  2. খ. মাশরুম
  3. গ. ডায়াটম
  4. ঘ. অ্যামিবা
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. নীলাভ সবুজ শৈবাল

Sylhet Board · 2025
11. নিচের কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?
  1. ক. 380 ন্যানোমিটার
  2. খ. 580 ন্যানোমিটার
  3. গ. 680 ন্যানোমিটার
  4. ঘ. 780 ন্যানোমিটার
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. 680 ন্যানোমিটার

Sylhet Board · 2025
12. উদ্দীপক: ফাহাদের দৈহিক ওজন 60 কেজি এবং উচ্চতা 150 সেন্টিমিটার। ফাহাদের প্রয়োজন– i. বেশি আমিষ গ্রহণ করা ii. ব্যায়াম করা iii. ওজন কমানো নিচের কোনটি সঠিক?
  1. ক. i ও ii
  2. খ. i ও iii
  3. গ. ii ও iii
  4. ঘ. i, ii ও iii
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. ii ও iii

Dhaka Board · 2024
13. টিস্যুকালচার প্রযুক্তিতে অটোক্লেভ যন্ত্রে কত তাপমাত্রায় রেখে জীবাণুমুক্ত করা হয়?
  1. ক. ১২১° সে.
  2. খ. ১৩১° সে.
  3. গ. ২২১° সে.
  4. ঘ. ২৩১° সে.
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. ১২১° সে.

Dhaka Board · 2024
14. সালোকসংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা কত?
  1. ক. ২০° সে.–৩৫° সে.
  2. খ. ২২° সে. – ৩৫° সে.
  3. গ. ২২° সে. – ৪৫° সে.
  4. ঘ. ২০° সে. – ৫০° সে.
উত্তর দেখো

সঠিক উত্তর: খ. ২২° সে. – ৩৫° সে.

Rajshahi Board · 2024
15. টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ আলাদা করে ব্যবহার করা হয়, তাকে কী বলে?
  1. ক. প্লাজমিড
  2. খ. মিডিয়াম
  3. গ. এক্সপ্লান্ট
  4. ঘ. ফিলামেন্ট
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. এক্সপ্লান্ট

Chattogram Board · 2024
16. শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি?
  1. ক. স্বরযন্ত্র
  2. খ. শ্বাসনালি
  3. গ. ফুসফুস
  4. ঘ. নাসারন্ধ্র
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. ফুসফুস

Chattogram Board · 2024
17. আমিষ ভেঙে কোন যৌগ গঠন করে?
  1. ক. ফ্যাটিএসিড
  2. খ. গ্লুকোজ
  3. গ. সরল পেপটাইড
  4. ঘ. পলি পেপটাইড
উত্তর দেখো

সঠিক উত্তর: ঘ. পলি পেপটাইড

Barishal Board · 2024
18. সালোকসংশ্লেষণের পরিমাণ বেশি মাত্রায় কমে যেতে দেখা যায় কোনটির অভাবে?
  1. ক. সোডিয়াম
  2. খ. ক্যালসিয়াম
  3. গ. ম্যাগনেসিয়াম
  4. ঘ. পটাশিয়াম
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. ম্যাগনেসিয়াম

Barishal Board · 2024
19. কোষঝিল্লির ভাঁজকে কী বলে?
  1. ক. ভিলি
  2. খ. ল্যামেলি
  3. গ. মাইক্রোভিলাই
  4. ঘ. নিউরিলেমা
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. মাইক্রোভিলাই

Jessore Board · 2024
20. কোন রোগটি জীবাণুবাহিত নয়?
  1. ক. ব্রংকাইটিস
  2. খ. অ্যাজমা
  3. গ. যক্ষ্মা
  4. ঘ. নিউমোনিয়া
উত্তর দেখো

সঠিক উত্তর: খ. অ্যাজমা

Comilla Board · 2024
21. বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য নিচের কোনটি আবশ্যক?
  1. ক. ম্যাঙ্গানিজ
  2. খ. ক্লোরিন
  3. গ. বোরন
  4. ঘ. মলিবডেনাম
উত্তর দেখো

সঠিক উত্তর: ঘ. মলিবডেনাম

Comilla Board · 2024
22. DNA ডাবল হেলিক্সের ৬০টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত?
  1. ক. ২০ Å
  2. খ. ৩৪ Å
  3. গ. ১৭০০ Å
  4. ঘ. ২০৪০ Å
উত্তর দেখো

সঠিক উত্তর: ঘ. ২০৪০ Å

Sylhet Board · 2024
23. কোনটি স্বরযন্ত্রের অংশ?
  1. ক. Soft palate
  2. খ. Bronchiole
  3. গ. Alveolus
  4. ঘ. Epiglottis
উত্তর দেখো

সঠিক উত্তর: ঘ. Epiglottis

Dinajpur Board · 2024
24. নিচের কোনটি B রক্ত গ্রুপের এন্টিবডি?
  1. ক. a
  2. খ. b
  3. গ. A
  4. ঘ. B
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. a

Dinajpur Board · 2024
25. উদ্দীপক (চিত্র): একটি উদ্ভিদের মূলের চিত্র; মূলের গায়ে গুটির মতো ফোলা অংশ আছে, তার একটি অংশ X দ্বারা চিহ্নিত। চিত্রে কী ধরনের আন্তঃক্রিয়া বিদ্যমান?
  1. ক. Mutualism
  2. খ. Commensalism
  3. গ. Antibiosis
  4. ঘ. Exploitation
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. Mutualism

Mymensingh Board · 2024

সবগুলো প্রশ্ন অনুশীলন করো

টাইমার সহ মক টেস্ট দাও, ভুল প্রশ্নের রিপোর্ট দেখো এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করো।

অনুশীলন শুরু করো

অন্যান্য বিষয়

বাংলা ১ম পত্রবাংলা ২য় পত্রসাধারণ গণিতউচ্চতর গণিতপদার্থবিজ্ঞানরসায়নতথ্য ও যোগাযোগ প্রযুক্তিবাংলাদেশ ও বিশ্বপরিচয়ইসলাম ও নৈতিক শিক্ষাহিসাববিজ্ঞানফিন্যান্স ও ব্যাংকিং