SSC Bangladesh & Global Studies MCQ — বাংলাদেশ ও বিশ্বপরিচয় বোর্ড প্রশ্ন উত্তরসহ
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের MCQ প্র্যাকটিস করো MCQBook-এ। আগের বছরের বোর্ড প্রশ্ন, অধ্যায়ভিত্তিক অনুশীলন ও মক টেস্ট একসাথে। এই বিষয়ে এখন 371+ প্রশ্ন আছে (Chattogram Board, Comilla Board, Dhaka Board, Jessore Board, Rajshahi Board ইত্যাদি বোর্ড)। নিচে কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলো, সবগুলো ফ্রিতে অনুশীলন করতে অ্যাপে যাও।
এই বিষয়ে ফ্রি অনুশীলন করো →
নমুনা MCQ ও উত্তর
1. অপারেশন সার্চ লাইট কী?
- ক. গণঅভ্যুত্থান
- খ. গণহত্যা
- গ. যুদ্ধ প্রস্তুতি
- ঘ. নৌ-ঘাটি আক্রমণ
উত্তর দেখো
সঠিক উত্তর: খ. গণহত্যা
Dhaka Board · 2025
2. অনুচ্ছেদ: সামি পরিবারের সাথে খাগড়াছড়ি বেড়াতে যাওয়ার সময় দেখে দুটি পিকআপ পাহাড়ের খাদে পড়ে আছে। ফায়ার সার্ভিসের লোকজন কয়েকজন নারী ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।
উক্ত ঘটনার প্রভাবে– i. আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ii. অপরাধ বৃদ্ধি পেতে পারে iii. আর্থ-সামাজিক পরিস্থিতির অবনতি হতে পারে
- ক. i ও ii
- খ. i ও iii
- গ. ii ও iii
- ঘ. i, ii ও iii
উত্তর দেখো
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
Dhaka Board · 2025
3. একটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো হলো– i. কর্মসূচি প্রদান ii. জনসমর্থন সৃষ্টি করা iii. শাসনভার গ্রহণ
- ক. i ও ii
- খ. i ও iii
- গ. ii ও iii
- ঘ. i, ii ও iii
উত্তর দেখো
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
Dhaka Board · 2025
4. অনুচ্ছেদ: ডাক্তার সারোয়ার কানাডাতে একটি হাসপাতালে চাকরি করেন। তার পরিবার-পরিজন সবাই বাংলাদেশে বসবাস করছে। তিনি পরিবারের ব্যয়ভার নির্বাহ করার জন্য নিয়মিত দেশে অর্থ প্রেরণ করেন।
ডাক্তার সারোয়ারের আয় বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে– i. শিল্পায়নে ii. কর্মসংস্থান সৃষ্টিতে iii. জনশক্তি রপ্তানিতে
- ক. i ও ii
- খ. i ও iii
- গ. ii ও iii
- ঘ. i, ii ও iii
উত্তর দেখো
সঠিক উত্তর: ক. i ও ii
Dhaka Board · 2025
5. অনুচ্ছেদ: বিল্লাল সাহেব একজন তরুণ শিল্প উদ্যোক্তা। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ৫ বিঘা জমি ক্রয় করে সেখানে একটি রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি শ্রমিক ও কর্মচারী নিয়োগ দিয়ে উৎপাদন শুরু করেন।
বিল্লাল সাহেবের কর্মকাণ্ড কোন অর্থ ব্যবস্থার সাথে মিল রয়েছে?
- ক. ইসলামি
- খ. ধনতান্ত্রিক
- গ. সমাজতান্ত্রিক
- ঘ. মিশ্র
উত্তর দেখো
সঠিক উত্তর: খ. ধনতান্ত্রিক
Dhaka Board · 2025
6. আমাদের সমাজ থেকে দুর্নীতির অবসান ঘটবে কীসের মাধ্যমে?
- ক. কর্মসংস্থান সৃষ্টি
- খ. জনসংখ্যা নিয়ন্ত্রণ
- গ. জনশক্তি রপ্তানি
- ঘ. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
উত্তর দেখো
সঠিক উত্তর: ক. কর্মসংস্থান সৃষ্টি
Dhaka Board · 2025
7. নিচের কোনটি একান্ত ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত?
- ক. পার্ক
- খ. ব্যক্তির দক্ষতা
- গ. বাড়িঘর
- ঘ. নদ-নদী
উত্তর দেখো
সঠিক উত্তর: খ. ব্যক্তির দক্ষতা
Rajshahi Board · 2025
8. অনুচ্ছেদ: সদ্য বিয়ে করা রিয়া ও হাসান ঢাকার মিরপুরে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তারা উভয়ই চাকরিজীবী থাকায় তাদের অফিসের কাছেই বাসা ভাড়া নিয়েছেন। যাতে করে তাদের আসা-যাওয়া করতে সুবিধা হয়।
বসবাসের স্থানের ভিত্তিতে রিয়া ও হাসানের পরিবারটি কোন প্রকারের?
- ক. নয়াবাস
- খ. মাতৃবাস
- গ. একপত্নী
- ঘ. পিতৃবাস
উত্তর দেখো
সঠিক উত্তর: ক. নয়াবাস
Rajshahi Board · 2025
9. কোন দেশের আইন সভা এক কক্ষ বিশিষ্ট?
- ক. বাংলাদেশ
- খ. ভারত
- গ. যুক্তরাজ্য
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর দেখো
সঠিক উত্তর: ক. বাংলাদেশ
Rajshahi Board · 2025
10. অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে যেভাবে থাকে–
- ক. একই পাশে
- খ. সবসূত্রে
- গ. সমকোণে
- ঘ. দুই পাশে
উত্তর দেখো
সঠিক উত্তর: ক. একই পাশে
Rajshahi Board · 2025
11. জহির রায়হান রচিত উপন্যাস কোনটি?
- ক. কবর
- খ. স্মৃতির মিনার
- গ. আরেক ফাল্গুন
- ঘ. একুশে ফেব্রুয়ারি
উত্তর দেখো
সঠিক উত্তর: গ. আরেক ফাল্গুন
Rajshahi Board · 2025
12. 'টাইটানিয়া' কোন গ্রহের উপগ্রহ?
- ক. শনি
- খ. বৃহস্পতি
- গ. ইউরেনাস
- ঘ. নেপচুন
উত্তর দেখো
সঠিক উত্তর: গ. ইউরেনাস
Comilla Board · 2025
13. যৌথ পরিবার ভাঙনের মূল কারণ কোনটি?
- ক. পারিবারিক অসন্তোষ
- খ. অধিক জনসংখ্যা
- গ. শিক্ষার প্রসার
- ঘ. শিল্পায়নের প্রসার
উত্তর দেখো
সঠিক উত্তর: ঘ. শিল্পায়নের প্রসার
Comilla Board · 2025
14. আইনের অনুশাসন থাকলে– i. ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় ii. ব্যক্তি স্বাধীনতা বজায় থাকে iii. ধনী-গরিব বৈষম্য বাড়ে
- ক. i ও ii
- খ. i ও iii
- গ. ii ও iii
- ঘ. i, ii ও iii
উত্তর দেখো
সঠিক উত্তর: ক. i ও ii
Comilla Board · 2025
15. "নারীর চোখে বিশ্ব দেখুন" এ প্রতিপাদ্যটি ঘোষণা করা হয় কোন নারী সম্মেলনে?
- ক. কোপেন হেগেন
- খ. বেইজিং
- গ. নাইরোবি
- ঘ. নিউইয়র্ক
উত্তর দেখো
সঠিক উত্তর: খ. বেইজিং
Comilla Board · 2025
16. নাফিসা বাড়িতে মেহমান এলে তাদের সালাম দেয় এবং শুভেচ্ছা বিনিময় করে। নাফিসার স্বভাবে ফুটে উঠেছে–
- ক. সামাজিক পরিবর্তন
- খ. সামাজিক স্থিতিশীলতা
- গ. আইনের শাসন
- ঘ. সামাজিক মূল্যবোধ
উত্তর দেখো
সঠিক উত্তর: ঘ. সামাজিক মূল্যবোধ
Comilla Board · 2025
17. রাষ্ট্রের অস্তিত্ব বিনষ্ট হলে কোনটির অস্তিত্ব থাকে না?
- ক. জনসমষ্টি
- খ. নির্দিষ্ট ভূখণ্ড
- গ. সরকার
- ঘ. সার্বভৌমত্ব
উত্তর দেখো
সঠিক উত্তর: ঘ. সার্বভৌমত্ব
Jessore Board · 2025
18. কোনটি এস ডি জি বাস্তবায়নের প্রধান বিবেচ্য বিষয়?
- ক. অংশীদারিত্ব
- খ. গুণগত শিক্ষা
- গ. দারিদ্র্য বিমোচন
- ঘ. নারী-পুরুষ সমতা
উত্তর দেখো
সঠিক উত্তর: গ. দারিদ্র্য বিমোচন
Jessore Board · 2025
19. কোনটি জাতীয় সম্পদ?
- ক. রেল
- খ. মসজিদ
- গ. জমি-জমা
- ঘ. বাড়িঘর
উত্তর দেখো
সঠিক উত্তর: ক. রেল
Jessore Board · 2025
20. কার নেতৃত্বে "তমদ্দুন মজলিস" গঠিত হয়?
- ক. ড. মুনীর চৌধুরী
- খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
- গ. অধ্যাপক আবুল কাশেম
- ঘ. ড. মুহাম্মদ এনামুল হক
উত্তর দেখো
সঠিক উত্তর: গ. অধ্যাপক আবুল কাশেম
Jessore Board · 2025
21. কোন গ্রহটির নিজ অক্ষে আবর্তন করতে তুলনামূলকভাবে সবচেয়ে কম সময় লাগে?
- ক. শনি
- খ. মঙ্গল
- গ. পৃথিবী
- ঘ. বৃহস্পতি
উত্তর দেখো
সঠিক উত্তর: ঘ. বৃহস্পতি
Jessore Board · 2025
22. অনুচ্ছেদ: মি. মান্নান তার চা ফ্যাক্টরির উৎপাদন বাড়ানোর জন্য ব্যাংক থেকে ঋণ নেন। তার এই উৎপাদিত পণ্যের ওপর তাকে কর প্রদান করতে হয়।
উদ্দীপকে উল্লেখিত কর আদায়ের উদ্দেশ্য হচ্ছে–
i. সরকারের রাজস্ব বৃদ্ধি করা
ii. ক্ষতিকর দ্রব্যের ভোগ-হ্রাস করা
iii. করের প্রগতিশীল হার বজায় রাখা
নিচের কোনটি সঠিক?
- ক. i ও ii
- খ. i ও iii
- গ. ii ও iii
- ঘ. i, ii ও iii
উত্তর দেখো
সঠিক উত্তর: ক. i ও ii
Chattogram Board · 2025
23. 'তমদ্দুন মজলিস' কোন ধরনের প্রতিষ্ঠান?
- ক. ধর্মীয়
- খ. রাজনৈতিক
- গ. সামাজিক
- ঘ. সাংস্কৃতিক
উত্তর দেখো
সঠিক উত্তর: ঘ. সাংস্কৃতিক
Chattogram Board · 2025
24. অনুচ্ছেদ: মাসুম তার বন্ধুদের নিয়ে সমুদ্রে বেড়াতে যায়। সমুদ্রে নামতে চাইলে ভাটা থাকায় তাদের নামতে দেয়া হয়নি। তারা জানতে পারে ঐদিন জোয়ার শুরু হয় সকাল দশটায়। ঐ দিনটি ছিল পূর্ণিমা তিথি।
উল্লেখিত দিনে–
i. জোয়ারের তীব্রতা স্বাভাবিকের তুলনায় বেশি হবে
ii. চন্দ্র, সূর্য ও পৃথিবী সমকোণে অবস্থান করবে
iii. ভাটায় পানি বেশি নিচে নেমে যাবে
নিচের কোনটি সঠিক?
- ক. i ও ii
- খ. i ও iii
- গ. ii ও iii
- ঘ. i, ii ও iii
উত্তর দেখো
সঠিক উত্তর: খ. i ও iii
Chattogram Board · 2025
25. আধুনিক গণতন্ত্রের উৎসস্থল কোনটি?
- ক. গ্রীস
- খ. যুক্তরাষ্ট্র
- গ. ইংল্যান্ড
- ঘ. ফ্রান্স
উত্তর দেখো
সঠিক উত্তর: গ. ইংল্যান্ড
Chattogram Board · 2025
সবগুলো প্রশ্ন অনুশীলন করো
টাইমার সহ মক টেস্ট দাও, ভুল প্রশ্নের রিপোর্ট দেখো এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করো।
অনুশীলন শুরু করো
অন্যান্য বিষয়